সালফে সালেহীনের মানহাজ এবং মুসলিম উম্মাহর জন্য এর প্রয়োজনীয়তা – শায়খ ড. সালিহ ইবন্ ফাওযান আল ফাওযান
33.00৳ 35.00৳ (-6%)
সকল প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদেরকে পরীক্ষা করার জন্য আমাদের সৃষ্টি করে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর পানেই চাই সাহায্য-প্রার্থনা ও ক্ষমা ভিক্ষা। যাকে তিনি পথ দেখান সে কখনও পথ হারায় না আর যাকে তিনি পথহারা করেন, সে কখনও পথ পায় না। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরীক নেই, রসূল মুহাম্মাদ তাঁর প্রিয় বান্দা ও প্রেরিত দূত। অফুরান শান্তি ও রহমত বর্ষিত হোক তাঁর ওপর এবং তাঁর স্বহাবা ও পরিবারবর্গের ওপর।
মানহাজ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে স্বহাবায়ে কেরাম একতাবদ্ধভাবে জীবন পরিচালিত করতেন। মানহাজ অর্থ পদ্ধতি (methodology)। আর সালফে সালেহীনের মানহাজ বলতে দ্বীনের বিভিন্ন বিষয়ে, ঈমানের সঙ্গে সম্পৃক্ত বিষয়ে বা জ্ঞান ও আমলসহ ইসলামের সকল বিষয়কে বুঝানো হয়, যা কুরআন ও সুন্নাহ থেকে গৃহীত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের সুনির্দিষ্ট বুঝ (understanding) যা সালাফদের বুঝ তথা স্বহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈনের বুঝ থেকে নেওয়া হয়েছে। মানহাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একজন মুসলিমের জীবনে প্রতিফলিত হয় আচরণে (সুলুকে), আচার-ব্যবহারে (আখলাকে), লেনদেনে (মুআমালাতে) ও ইবাদতসহ যাবতীয় বিষয়ে। সালফে সালেহীন এই মানহাজ ধরে রাখতেন আক্বীদার ক্ষেত্রে, আল্লাহর দিকে দাওয়াত বা তাবলীগের ক্ষেত্রে, সৎ কাজের আদেশ ও মন্দ কাজের নিষেধের ক্ষেত্রে, জনগণের মাঝে বিচার-ফায়সালার ক্ষেত্রে এবং সর্বোপরি জীবনের সকল বিষয়ে।
আরব বিশ্বের প্রথিতযশা আলেম শায়খ আল্লামা ড. সালিহ ইবন্ ফাওযান আল-ফাওযানের মানহাজ বিষয়ক একটি বক্তব্য অনুবাদ করতে পেরে আমরা আনন্দিত যে, কিছুটা হলেও সমাজের মধ্যে মানহাজের ধারণাটি তুলে ধরতে আমাদের প্রচেষ্টা কাজে লাগবে ইনশাআল্লাহ। এ বক্তব্যটি ইংরেজিতে প্রকাশিত Muwahhideen Publications, Trinidad & Tabago হতে অনুবাদ করা হয়েছে।
বইটির সম্পাদক প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ শাহেদ মাদানী (হাফেজাহুল্লাহকে) অনেক অনেক মোবারকবাদ যে, তিনি অত্যন্ত দ্রুততম সময়ে শত ব্যস্ততার মাঝেও বইটি সম্পাদনা করে দিয়ে আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। বিশেষভাবে আর্থিক ও সার্বিক সকল বিষয়ে আমার প্রিয় বন্ধু ড. মুহাম্মাদ নুরুল হাসান (উল্লাস)-কে অসংখ্য ধন্যবাদ জানাই সুচিন্তিত পরামর্শ দেওয়ার জন্য। ছোট ভাই মীর আনাস হোসাইনকেও ধন্যবাদ অনুবাদে সহযোগিতা করার জন্য। দারুল কারার পাবলিকেশন্সের আল-আমীন ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বইটি সুন্দরভাবে প্রকাশে সহযোগিতা করার জন্য। আল্লাহ বইটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের শ্রম এবং আমাদের এ ক্ষুদ্র প্রয়াসকে কবুল করে নিন। আমীন!







Reviews
There are no reviews yet.