মানবজীবন বড়ই বৈচিত্র্যময়। কখনও সমস্যাসঙ্কুল, কখনও সুখ আর শান্তির পসরায় সাজানো। মানুষের আচরণও বড্ড অদ্ভুত। যখন আমরা সমস্যায় নিপতিত হই, দুঃখ আর কষ্টে জড়িয়ে যাই, আমরা তখন খুব হতাশ হয়ে পড়ি। ভেঙে পড়ি। ভাবি-আর কখনই বুঝি দাঁড়াতে পারব না। সামান্য অন্ধকার দেখেই আমরা এত ভয় পাই, মনে হয়, আর বুঝি কখনও আলোর দেখা মেলবে না। এই সমস্যাসঙ্কুল সময়টাকে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হিসেবে নিতে চাই না। যেন চিরকাল কেবল সুখী জীবনযাপন করার জন্যই আমাদের সৃষ্টি।
আবার আল্লাহর দয়ায় যখন আমরা উঠে দাঁড়াই, যখন একটু সুখের দেখা মেলে, আমরা এটাকে কেবল আমাদের অর্জন হিসেবে দাবি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলে যাই আমরা। এই উঠে দাঁড়ানোতে কার দয়া, স্নেহ-মমতা এবং ভালোবাসা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, তা আমরা স্মরণও করতে চাই না।
তিনিই আমার রব বইটিতে রয়েছে মূল্যবান সব উপকরণ-যা পাঠককে আল্লাহর সাথে একান্তে পরিচয় করিয়ে দেবে, ইন শা আল্লাহ-যাতে বিশ্বাসী হৃদয় আল্লাহকে আরও ভালো করে চিনতে, জানতে এবং বুঝতে পারে। এছাড়াও এই বইতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে-কীভাবে আল্লাহর দয়া এবং অনুগ্রহ আমাদের সর্বদা ঘিরে রাখে; দেখানো হয়েছে-কীভাবে তাঁর অনুগ্রহ ছাড়া আমাদের জীবনের একটি সেকেন্ডও কল্পনা করা যায় না।







Reviews
There are no reviews yet.