নফসের ধোঁকা থেকে বাঁচুন – শায়খ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ

5 in stock

Categories: , Tag:

সকল প্রশংসা শুধুই আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। আর সালাত ও সালাম বর্ষিত হোক সাইয়িদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যিনি সর্বোচ্চ সম্মানের অধিকারী। আরও নাযিল হোক তাঁর পরিবার-পরিজন ও সমগ্র সাথি-সঙ্গীদের ওপর।

বর্তমান বিশ্ব মানুষের জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের ক্ষেত্রে দুভাগে বিভক্ত হয়ে গেছে। এক শ্রেণি দৈহিক ও জৈবিক চাহিদাকে মূল প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করেছে এবং একেই তারা পার্থিব জীবনের মূল লক্ষ্য হিসেবে স্থির করেছে। ফলে তারা এ চাহিদা পূরণ করার জন্য অশ্লীলতায় লিপ্ত হচ্ছে, নিমজ্জিত হচ্ছে পাপাচারে, ত্যাগ করেছে সালাত ও অন্যান্য ইবাদত। এদের অধিকাংশই হচ্ছে পাশ্চাত্যের অধিবাসী বা তাদের অনুসারী। দ্বিতীয় শ্রেণি দৈহিক ও জৈবিক চাহিদাকে সম্পূর্ণরূপে ত্যাগ করে গ্রহণ করেছে বৈরাগ্যবাদ। ফলে এরা আল্লাহর হালাল করা অনেক বস্তুকেই হারাম করে নিয়েছে। এদের অধিকাংশ হচ্ছে প্রাচ্যের অধিবাসী বা তাদের অনুসারী। এর বিপরীতে ইসলাম দৈহিক ও জৈবিক চাহিদার ক্ষেত্রে মধ্যম পন্থা গ্রহণ করেছে। আর এটাই হচ্ছে মানুষের জৈবিক ও আত্মিক চাহিদার মধ্যে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন, মানুষের স্বভাবের ধর্ম। ইসলাম মানুষের সার্বিক চাহিদার জিম্মাদার, তাই সে মানুষের সৃষ্টিগত স্বভাব ও প্রকৃতিগত চাহিদার বিরোধিতা করে না, বরং তার স্বীকৃতি দেয় এবং সঙ্গত কারণে তা নিয়ন্ত্রণও করে।

Be the first to review “নফসের ধোঁকা থেকে বাঁচুন – শায়খ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu