নিজের ঘর বাঁচান – শায়খ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ

7 in stock

Categories: , Tag:

ইসলাম এ শিক্ষা দেয় না যে, মানুষ নির্জনে বনে-জঙ্গলে গিয়ে বসবাস করুক। ইসলাম সামাজিক জীবনযাপনের প্রতি গুরুত্বারোপ করেছে। দাম্পত্যজীবন গঠনে অনুপ্রাণিত করেছে।

তিনজন সাহাবী আল্লাহ তা’আলার ভয় ও ইবাদতের বিশেষ আকাঙ্ক্ষী ছিলেন। একদিন তাঁরা বসে ছিলেন। তন্মধ্যে একজন বললেন, আমি সারা রাত নামাযে কাটিয়ে দেব। দ্বিতীয়জন বললেন, আমি সারা জীবন রোযা রাখব। তৃতীয়জন বললেন, আমি সারা জীবন নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকব অর্থাৎ বিয়ে করব না।

অতঃপর এ সংবাদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদেরকে ডেকে বললেন, “দেখ, তোমরা যে কথা বলেছ তা ঠিক নয়। আল্লাহর শপথ! আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের থেকে অধিক মুত্তাকী। কিন্তু আমি রোযা রাখি আবার ইফতারও করি। নামায আদায় করি, নিদ্রাও যাই। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং নারীদের সংস্পর্শেও যাতায়াত করি। দেখ, যে ব্যক্তি আমার রীতিনীতির অবজ্ঞা করে সে আমার দলভুক্ত নয়।”

সুতরাং বোঝা গেল, ইসলাম বৈরাগ্য জীবনের পরিবর্তে দাম্পত্য জীবনযাপনের প্রতি গুরুত্বারোপ করেছে।

Be the first to review “নিজের ঘর বাঁচান – শায়খ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu