সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি তাঁর বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, আর তাতে কোন বক্রতার অবকাশ রাখেননি। মহা কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দার ওপর সত্য-মিথ্যার পার্থক্যকারী (কিতাব) অবতীর্ণ করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে। (সূরা কাহফ ০১, ফুরকান ০১নং আয়াত)। দরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নাবী ও রসূলদের সর্বশ্রেষ্ঠ নাবী, আমাদের নাবী মুহাম্মাদ এর ওপর এবং তাঁর পরিবারবর্গ ও সকল ছাহাবাদের ওপর।
অতঃপর আমি দীর্ঘ দিন ধরে একটি বিষয় অনুধাবন করছিলাম যে, আন্যুমান, ইছলাহুল বায়ান এবং মাসজিদে সপ্তাহে একদিন ছলাত শেষে সংক্ষিপ্ত পরিসরে আলোচনার জন্য কুরআন ও ছহীহ সুন্নাহ থেকে বিষয় ভিত্তিক বক্তব্য লিখব, কারণ বড় কিতাব থেকে সংক্ষিপ্ত আলোচনার জন্য বক্তব্য চয়ন করা একটু কঠিন। তাই আমার এ প্রচেষ্টা। আল্লাহ যেন আমার উক্ত খিদমাত কবুল করেন। আর যিনি বক্তব্য পেশ করবেন তাকেও যেন আল্লাহ ইহা থেকে উপকার নেওয়ার তাওফীক দান করেন। আমীন!







Reviews
There are no reviews yet.