আফিফের জীবনে মায়সারার আগমনটি ছিল খুবই স্বাভাবিক। প্রখর উত্তাপে এক ফোঁটা বৃষ্টির মতো মায়সারা আফিফের সামনে থমকে দাঁড়াল। অদ্ভুত মায়াবী তার চোখজোড়া। এজন্য সে তার সুন্দর একটি নাম দিলো। নাম তার মায়াবতী। কাউকে সহজে মায়ায় জড়ানোর অসম্ভব ক্ষমতা ছিল মেয়েটার। মুখে সব সময় লেগে থাকে এক মায়াবী হাসি। যাকে নিয়ে সে কল্পনার জগতে হারিয়ে যায়।
মায়াবতীকে নিয়ে সে সমুদ্র দেখতে চায়, জোছনায় স্নান করতে চায়। জীববিজ্ঞান ডিপার্টমেন্টের প্রথম বর্ষের আগমনের দিন আফিফের অগোছালো জীবনে মায়সারার আগমন। বাধ্য মেয়ের মতো সে শুনে যাচ্ছিল টিচারদের বক্তব্য। আশেপাশে কী হচ্ছিল সেদিকে তার কোনো খেয়াল নেই। একদৃষ্টিতে অপলক তাকিয়ে শুনে যাচ্ছে তার বোরিং বক্তব্যগুলো। তার চোখের পলক পড়ছে না। মেয়েটাকে দেখে আফিফের ভাবনারা থমকে গেল। চারিদিকের কোনো শব্দই তার কানে পৌঁছাচ্ছে না। সবই কেমন ধোঁয়াশা হয়ে গেল। মেয়েটির প্রতি তার আলাদা মায়া কাজ করছিল। বোরকা পরা মেয়েটি মায়াবতীর চেয়ে কম কীসে! আফিফের মাথায় তখন কয়েকটি লাইন এলো-
মায়াবতী!
হঠাৎ তুমি এলে শৃঙ্খলা ভেঙে কোনো বার্তা না দিয়ে অচেনা পথে….







Reviews
There are no reviews yet.