সহীহ স্বলাত, দুআ-যিকর ও ঝঁড়ফুকের চিকিৎসা | জয়নুল আবেদীন

52.00৳ 65.00৳  (-20%)

25 in stock

SKU: attaqa15 Categories: , Tags: , ,

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা’আলার, যার অশেষ কৃপায় অত্র বইখানা প্রকাশিত হল। অতঃপর দরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। তাঁর আদর্শিত দু’আ-যিক্রগুলো কুরআন-সহীহ হাদীসের আলোকে ব্যাপক তত্ত্ব ও তথ্যসহ তাহক্বীকু-তাখরীজ উল্লেখ পূর্বক আমাদের লিখিত ১ম ২০১৩ সালে প্রকাশিত তাজবীদসহ মুহাম্মাদী কু-য়িদাহ্ নামক বইখানায় ১০১টি দু’আ স্থান পায় এবং ৩য় সংস্করণে অর্থসহ মোট ১৫১টি দু’আ সংযুক্ত করা হয়।

উক্ত কু-য়িদাহ্ পাঠক মহলে ব্যাপক সাড়া পড়ে এবং দেশ-বিদেশের বিভিন্ন মাকতাব, স্কুল-মাদ্রাসায় পাঠ্যক্রম করা হয়। অনেকের সহীহ দু’আ ও আমলগুলো অজানা ও মুখস্থ নেই। তাই সকল স্তরের মানুষ যাতে রাসূল() এর স্বীকৃত দু’আগুলো আয়ত্ত্ব করতে পারে, সে জন্যই সেখান থেকে দু’আ অংশ পৃথক করে নতুন বই প্রকাশ করা হলো। আর তার নামকরণ করা হলো

‘সহীহ স্বলাত, দু’আ-যিক্র ও ঝাঁড়ফুকের চিকিৎসা’

জেনে রাখুন, মাখরাজের আলোকে আরবী বর্ণমালার যথার্থ বাংলা উচ্চারণ কখনো সম্ভব নয়। তবে প্রতিটি আরবী বর্ণ নির্ভুল ও বিশুদ্ধ করে পড়তে ও বুঝতে পারার জন্য আরবী বর্ণমালার সমার্থক বাংলা উচ্চারণ দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তাই পাঠকের দৃষ্টিপাত করছি যে, আরবী বর্ণমালা সঠিক উচ্চারণের জন্য যোগ্য শিক্ষকের কাছে পাঠাভ্যাস করার।

আর এক প্রকাশনীর হাদীস নম্বরের সাথে অপর প্রকাশনীর হাদীস নম্বরের মিল না থাকায় পাঠকদের অনুসন্ধানের সুবিধার্থে সহীহ-যঈফ তাহক্বীকুসহ এই বইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিখ্যাত বহু গ্রন্থসম্ভার “আল-মাকতাবাতুশ শামেলা” কুতুবুত্ তিস’আহ্ বিশেষ সফটওয়্যার প্রদত্ত ক্রমিক নম্বর অনুসরণ করা হয়েছে।

এছাড়াও আমাদের দেশে প্রকাশিত প্রকাশনীর নামসহ হাদীস নম্বর উল্লেখ করার চেষ্টা করেছি। এক্ষেত্রে প্রকাশনীর কতেক সংক্ষিপ্তরুপ ব্যবহার করেছি। যেমন- ইফা, ইসলামিক ফাউন্ডেশন। আপ্র. আধুনিক প্রকাশনী। ইসে, ইসলামিক সেন্টার প্রভৃতি। যেমন- বুখারী হা/৩২০৭, ইফা, হা/২৯৭৭, আপ্র. হা/২৯৬৭ আর কিছু কিছু প্রকাশনীর হাদীস নম্বর “শামেলা” এর নম্বরের সাথে মিল থাকায় ভিন্নভাবে এ সকল প্রকাশনীর নাম উল্লেখ করি নাই।

তারপর যে কথাটি না বললেই নয়। মানুষ ভুল-ত্রুটির উর্ধ্বে নয়। কোন দ্বীনি ভাই-বোন এর নজরে কোন ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে আমাদেরকে অবহিত করলে কৃতজ্ঞ থাকব এবং ভবিষ্যতে সুধরিয়ে নিব ইনশা-আল্লাহ্।

Be the first to review “সহীহ স্বলাত, দুআ-যিকর ও ঝঁড়ফুকের চিকিৎসা | জয়নুল আবেদীন”

Your email address will not be published. Required fields are marked *

Reviews

There are no reviews yet.

See It Styled On Instagram

    No access token

Main Menu